কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ‘অতিমাত্রায় অপরিপক্ক’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন কংগ্রেস নেতা এস এম কৃষ্ণ। এদিন মনমোহন সিং নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ মোদী সরকারের সমর্থনে এগিয়ে আসার জন্য জনসাধারণকে আহবান করেন। আর রাহুল গান্ধীকে একহাত নেন তিনি।
আরও পড়ুনঃ মুসলিম বলেই আব্বার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে কমিশন, দাবি আজম পুত্রের
মঙ্গলবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত একটি সম্মেলনে এসে এস এম কৃষ্ণ কংগ্রেসকে এক হাত নিয়ে বলেন, কিভাবে কোনও ইস্যু নিয়ে আলোচনা করতে হয়, সেটা রাহুল জানেন না। আলোচনার বিষয়বস্তু আলোচনা করতে গিয়ে তিনি এমনভাবে বিষয়টিকে ছড়িয়ে ফেলেন, তাতে বিষয়ের গভীরতা ও গুরুত্ব কমে যায়। তিনি আরও বলেন, রাফাল ইস্যুতে যেভাবে রাহুল গান্ধী যেভাবে বিষয়টি উপস্থাপন করছেন, তাতে সুপ্রিম কোর্টের কাছেও তিরস্কৃত হয়েছেন তিনি।
আরও পড়ুনঃ প্রিয়াঙ্কা বঢরাকে চোরের স্ত্রী হিসেবেই জানবে দেশবাসী, বিস্ফোরক উমা ভারতী
একটি গুরুত্বপূর্ণ পদে বসে থাকা সত্ত্বেও বিভিন্ন ইস্যু নিয়ে রাহুল ছেলেখেলা করছে বলে কটাক্ষ করেন কৃষ্ণ। যখন কোনো বিশিষ্ট পদে আসীন কোনও ব্যক্তি একটি গুরুত্বপূর্ণ বিষয়কে জনসাধারণের কাছে উপস্থাপন করে, তখন সেই বিষয়টি আগে নিজেকে ভালো ভাবে অধ্যয়ন করা প্রয়োজন। কিন্তু রাহুল গান্ধী সব বিষয় নিয়েই ছেলেমানুষি করছেন বলে মন্তব্য করেন প্রাক্তন এই কংগ্রেস নেতা। রাহুলের রাজনীতির পাঠ শেখা এখনও অনেক দেরি বলে তিনি কটাক্ষ করেন।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা মেরে এলাকা থেকে তাড়ানোর ফতেয়া তৃণমূল বিধায়ক ও মন্ত্রীর
কংগ্রেস ত্যাগ করার কারণ হিসেবে তিনি বলেন, কংগ্রেস এখন শুধুমাত্র নিয়তির ওপর চলছে, দলে কোনও বুদ্ধিমত্তার স্থান অবশিষ্ট নেই। এরপরেই জনসাধারনের উদ্দেশ্যে তিনি বিজেপিকে ভোট দিতে আবেদন করেন।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে ভারতী ঘোষের বাড়িতে মমতার পুলিশ
উল্লেখ্য, ২০১৭ সালের মার্চ মাসে এস এম কৃষ্ণ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। দীর্ঘ ৪৬ বছর কংগ্রেসে থাকার পর দল ছাড়েন এই কংগ্রেস নেতা। রাহুল গান্ধীই তাঁর দল ছাড়ার জন্য দায়ী বলে এদিন জানান তিনি৷
আরও পড়ুনঃ দেশকে চমকে দিয়ে লোকসভা নির্বাচনে রূপান্তরকামী রাধা
তবে এস এম কৃষ্ণ এর এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস। মোদীর সুরে কথা বলছেন এস এম কৃষ্ণ, নতুন কিছু নয়, জানিয়ে দিয়েছে রাহুল শিবির।
আরও পড়ুনঃ কোটি কোটি কালো টাকা উদ্ধারের পর ভোট বাতিলের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।



















